October 29, 2026, 12:02 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর শ্রীপুরে পুলিশের অভিযানে ১২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ধরা পড়ল বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় একযোগে পরিচালিত পুলিশের অভিযানে ০৩ জন ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ইংরেজি ০৮ নভেম্বর ২০২৫ তারিখে শ্রীপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় থানা পুলিশের একটি বিশেষ দল। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন পেশাদার ডাকাত এবং কয়েকজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছেন। এছাড়াও চুরি, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃত ১২ জনকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর থাকবে।



ফেসবুকে আমরা