April 23, 2026, 9:09 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ধোবাউড়ায় ইয়াছিন হত্যা মামলার আসামী রিফাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব–১৪-এর অভিযানে গাজীপুর থেকে ধরা পড়ল পলাতক আসামী। ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ইয়াছিন (৩৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রিফাত মিয়া (২০)-কে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ২৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর অনুমান ১টার দিকে ধোবাউড়া থানাধীন জোকা গ্রামের সিংজানী বিলে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই সময় বাদীর ভাগ্নে ইয়াছিন বিবাদীদের বেদখল প্রচেষ্টায় বাধা দিলে আসামিরা লোহার সাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের মামি বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ-২৫ অক্টোবর ২০২৫; ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড)। মামলা রুজুর পর থেকে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় ০৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১৪, ময়মনসিংহ এবং র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর-এর যৌথ অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ রিফাত মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৪ জানায়, সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় ও হত্যাসহ সংগঠিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা