April 23, 2026, 9:22 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

বন সংরক্ষণে দস্যুতার হামলায় গুরুতর আহত রেঞ্জ অফিসারসহ দুই বনকর্মী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাসনাবাদ রেঞ্জে বনজসম্পদ সংরক্ষণে নিয়োজিত বনকর্মীদের ওপর দস্যুচক্রের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বনজসম্পদ পাচার রোধে কর্তব্যরত অবস্থায় এই হামলায় গুরুতর আহত হয়েছেন সদ্য যোগদানকৃত রেঞ্জ অফিসার সিফাত আল রাব্বানী এবং এক বনকর্মী। অন্য কয়েকজন কর্মীও সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সূত্র জানায়, বনবিভাগের সীমিত সংখ্যক সদস্য প্রতিনিয়ত দিবারাত্রি টহল দিয়ে বনজসম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। গতকাল রাতে এমনই এক অভিযানে বনকর্মীরা কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ বনদস্যুরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বনকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রেঞ্জ অফিসার সিফাত আল রাব্বানী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বনবিভাগের কর্মকর্তারা বলেন, বনজসম্পদ রক্ষায় কাজ করতে গিয়ে নিয়মিত হুমকি ও হামলার মুখোমুখি হতে হয় বনকর্মীদের। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে বন রক্ষা কার্যক্রম ব্যাহত হবে। দেশের বনজসম্পদ রক্ষায় জীবনবাজি রেখে দায়িত্ব পালনকারী এই বনকর্মীদের ওপর এমন দস্যুতা নিঃসন্দেহে জাতির বিবেককে নাড়া দেয়। সচেতন মহল মনে করেন, বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।বনজসম্পদ সংরক্ষণে নিয়োজিত নিবেদিতপ্রাণ কর্মীদের ওপর হামলা কেবল ব্যক্তির নয়, এটি রাষ্ট্রের সম্পদের ওপরও আঘাত। তাই বনদস্যুদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা