April 23, 2026, 11:42 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী ভ্রাম্যমাণ অভিযান: ৪ যানবাহনে জরিমানা, ৫ হর্ণ জব্দ ও ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

অদ্য ১৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণবিরোধী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০০৬ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৪টি যানবাহনের বিরুদ্ধে মোট ২,৬০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সাথে ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করেই ধ্বংস করা হয়। এ ছাড়া বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ হর্ণ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা