June 15, 2026, 9:24 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

নেত্রকোণায় লাইসেন্সবিহীন ক্লিনিক–হাসপাতাল বন্ধে কঠোর অবস্থান: যৌথ মতবিনিময় সভায় সতর্কতা

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আইনসম্মত করতে জেলা স্বাস্থ্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে জেলার লাইসেন্সবিহীন ও নবায়নবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন। তিনি সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তরের সঠিক লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণপূর্বক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, লাইসেন্সবিহীনভাবে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে। সিভিল সার্জন আরও বলেন, অবিলম্বে সব প্রতিষ্ঠানের লাইসেন্স ও ছাড়পত্র নবায়ন করে আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা পরিচালনা করতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌথ এই উদ্যোগের মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা