উখিয়ার ইনানী রেঞ্জের রেজু খাল টহল ফাড়ির আওতাধীন মঙ্গারটেক-সোনারপাড়া মেরিন ড্রাইভ এলাকায় দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। ঝাউ বাগান দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা, অস্থায়ী দোকান ও গাছে ঝোলানো দোলনা উচ্ছেদের লক্ষ্যে ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি)। পাশাপাশি ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) ও পুলিশের একটি টিম অভিযানকে সহায়তা করেন। ইনানী রেঞ্জের সকল বিট কর্মকর্তা, স্টাফ এবং সিপিজি সদস্যরাও এ উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন। সরকারি প্রকৃতি সংরক্ষণ এলাকা দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা অপসারণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ঝাউ বাগান রক্ষায় প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। প্রশাসন জানায়, পর্যটন এলাকা ও প্রাকৃতিক বনভূমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।