October 29, 2026, 11:00 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

৭২ ঘণ্টার মধ্যে ক্লুলেস মনির মোল্লা হত্যা রহস্য উদ্ঘাটন: গাজীপুর জেলা পুলিশের চৌকস অভিযানে গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কৃষক মনির মোল্লা (৫৫) হত্যাকাণ্ডের রহস্য মাত্র ৭২ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ক্লুলেস এই হত্যাকাণ্ডে প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে মূল সন্দেহভাজনকে গ্রেফতার করে হত্যার মোটিভ উন্মোচন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিকাল সাড়ে ৪টার দিকে মনির মোল্লা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় সেলিম মিয়ার চায়ের দোকানে যান। পরবর্তীতে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর পান যে পূর্বাচল সিটির ২৪ নম্বর সেক্টরের ফরেস্ট বিট অফিসের পূর্ব পাশে খেলার মাঠে তিনি দুই পায়ে ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত অবস্থায় নিহত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার পরপরই গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের নির্দেশনায় ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমের স্ত্রী জোছনা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা নং-০৭, তারিখ-০৭-১২-২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জামাল উদ্দিনসহ ডিবির চৌকস একটি টিম মাঠে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তা, স্থানীয় সোর্স এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে মামলার প্রধান সন্দেহভাজন মোঃ বেদন মৃধা (৫৫)–কে জয়দেবপুরের পাড়াবর্তা (টেকপাড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে বেদন মৃধা স্বীকার করে যে পূর্ব বিরোধের জেরে তিনি মনির মোল্লাকে হত্যা করেছেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা—তা খতিয়ে দেখতে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গাজীপুর জেলা পুলিশের দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের এ সাফল্য স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



ফেসবুকে আমরা