October 29, 2026, 10:57 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

শ্রীবরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ ভাটায় ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবস্থিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নিলুফা ইয়াছমিন মিতু এবং জনাব মোঃ মাহমুদুল হাসান। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শ্রীবরদী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীবরদীর প্রতিনিধিগণ এবং শ্রীবরদী থানার পুলিশ সদস্যবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ০৪ (চার)টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এসব ইটভাটা থেকে সর্বমোট ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযানকৃত ইটভাটাগুলো হলো ১ মেসার্স মদিনা ব্রিকস, পূর্বখরিয়া, শ্রীবরদী, শেরপুর ২,৫০,০০০/- টাকা জরিমানা আদায়, কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। ২ মেসার্স শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকস, দহেরপাড়, ফতেহপুর, শ্রীবরদী ৩,০০,০০০/- টাকা জরিমানা আদায়, কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৩ মেসার্স একতা ব্রিকস, খোশালপুর, শ্রীবরদী ৩,০০,০০০/- টাকা জরিমানা আদায়সহ কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ৪ মেসার্স মনিরা ব্রিকস, বলদিয়ারচর, খোশালপুর, শ্রীবরদী ৩,৫০,০০০/- টাকা জরিমানা আদায়, কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা