October 29, 2026, 10:57 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

কক্সবাজারে বন বিভাগের অভিযান: ২০ একর বনভূমি উদ্ধার, হাজারো গাছ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৫ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রায় ২০ একর সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই বনভূমি উদ্ধার করা হয়। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা বসতবাড়ি, সুপারি বাগান ও পেঁপে বাগান উচ্ছেদ করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর সহকারী বন সংরক্ষক (এসিএফ)। অভিযানের সময় সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হোয়ারীঘোনা এলাকায় সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণসহ বাণিজ্যিক বাগান স্থাপন করে আসছিল। অভিযানে উচ্ছেদ করা হয়েছে প্রায় ১ হাজার ২০০টি সুপারি গাছ, ২০০টি পেঁপে গাছ এবং ৫০টি বরই (কুল) গাছ। পাশাপাশি অবৈধভাবে নির্মিত একাধিক বসতবাড়ি ও স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। বন বিভাগ আরও জানায়, সরকারি বনভূমি জবরদখলের সঙ্গে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বন রক্ষা ও সরকারি ভূমি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা