October 29, 2026, 11:02 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরের পিরুজালী মধ্যপাড়ায় ভয়াবহ ডাকাতি: শিশুকে জিম্মি করে ১০ লক্ষ টাকার মালামাল লুট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়ায় ইয়াদ আলী মন্ডলের বাড়িতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ও দুঃসাহসিক ডাকাতির ঘটনা ( বুধবার ১৪ জানুয়ারি) গভীর রাতে একদল ডাকাত বাসার শিট কেটে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। এ সময় ছোট একটি শিশুকেও জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতির এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, গভীর রাতে এমন দুঃসাহসিক ঘটনা নিরাপত্তাহীনতার বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন



ফেসবুকে আমরা