কুষ্টিয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অদ্য মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ তারিখে জনাব নাসরিন সুলতানা, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে অভিযানে মোট ০৩ (তিন)টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় দোষীদের কাছ থেকে সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন এবং অবৈধভাবে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ০১ (এক)টি মামলা দায়েরপূর্বক ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে অভিযানে ব্যবহৃত ০১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হকসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষার্থে অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন কুষ্টিয়া পুলিশ বিভাগের দক্ষ ও চৌকস সদস্যরা। অভিযান শেষে আদায়কৃত সকল জরিমানার অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন