২৭ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ধর্মতীর্থ ও কালিকচ্ছ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটাকে আর্থিক জরিমানা করা হয়। মোবাইল কোর্টে মেসার্স রিফান ব্রিকস নামক একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে আরও ০৫টি ইটভাটাকে আইন অনুযায়ী ভাটা পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার হাসান খান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশ ও র্যাবের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে