October 29, 2026, 12:36 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসহাক আহমেদ সিদ্দিকীকে বহিষ্কারের দাবি

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার জেলার কালিয়াকৈর  বাজারে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ওই দাবি উত্থাপিত হয় । ওই সভায় বিএনপি মনোনীত প্রার্থী, নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এই  অভিযোগ করেন। তারা ওই নেতা ও তার সহযোগীদের বহিস্কারের দাবিও করেন। সভায় সভাপতিত্ব করেন  কালিয়াকৈর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ূন কবির খান। এ সময় বক্তব্য দান কালে কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পারভেজ আহমদ বলেন, বিএনপি দলের পদধারী নেতা থাকা সত্ত্বেও ইসরাক আহমেদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেননি। এতে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অবিলম্বে দল থেকে তার বহিষ্কার চাই। এমনকি দলীয় নেতাকর্মীদেরকেও তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এ সময় ওই সভায় উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শ্রমিক নেতা হুমায়ুন কবির খান  ও ঢাকা বিভাগীয় বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল । কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরের কিছু অংশ মিলে গঠিত গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, বিএনপির দলীয় পদ দখল করে নির্বাচনী মাঠে বিএনপির বিপক্ষে কাজ করায় আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতা  হয়ে  যারা ধানের শীষ প্রতীকের বিরোধিতা করেছেন তারা বিএনপি পরিবারে থাকতে পারে না। তাদের অবিলম্বে বহিষ্কার করা দরকার । এমপি মজিবুর রহমান তার আবেগঘন বক্তব্যে নাম উল্লেখ করে বলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের বিপক্ষে কাজ করে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। এজন্য আমি প্রত্যাশিত ভোট পাইনি। তারা ও তাদের সহযোগীরা সকলের কাছে মীরজাফর হয়ে থাকবে।



ফেসবুকে আমরা