June 15, 2026, 5:56 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরে ভাষা শহীদ স্মরণ

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এই উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে শনিবার। জেলা প্রশাসক আলম হোসেন ও স্থানীয় সংসদ সদস্য কে এম মঞ্জুরুল করিম রনি প্রত্যুষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এরপর পরই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর অধ্যাপক জিকেএম মুস্তাফিজুর রহমান। গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান রাত ১২ঃ১ মিনিটে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি হাতে নেয়া হয় ।



ফেসবুকে আমরা