June 15, 2026, 5:43 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাকৃবিতে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিত

হাবিবুর রহমান গাজীপুর

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে ভাষা শহিদদের স্মরণে শনিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সকাল ৭টায় প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে   জুলাই   চত্বরে   জাতীয়   পতাকা   অর্ধনমিতভাবে   উত্তোলনের   মধ্য   দিয়ে   দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য কালো ব্যাজ ধারণ করেন যা ছিল বেদনাকে শক্তিতে রূপান্তরের এক প্রতীকী অঙ্গীকার। সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর   প্রফেসর   ড.   জিকেএম   মোস্তাফিজুর   রহমানের   নেতৃত্বে   এক   গর্বিত প্রভাতফেরী প্রশাসনিক চত্বর থেকে বের হয়। শিক্ষক সমিতির সদস্য, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের   বৃহৎ   অংশগ্রহণে   প্রভাতফেরীটি   বিশ্ববিদ্যালয়   পরিভ্রমণ   করে   কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে   প্রথম   পুষ্পস্তবক   অর্পণ   করেন   ভাইস-চ্যান্সেলর।   এরপর   পর্যায়ক্রমে   শিক্ষক সমিতি,  শিক্ষকবৃন্দ,   বিশ্ববিদ্যালয়ের   প্রাইমারি   ও   হাই   স্কুলের   শিক্ষক-শিক্ষার্থীরা, প্রভোস্ট   সমন্বয়ে   ৬টি   হলসমূহের   শিক্ষার্থীবৃন্দ   এবং   কর্মকর্তাবৃন্দ-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মাতৃভাষার তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এবং সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে ২১শে ফেব্রুয়ারিকে ‘প্রেরণা   ও   সংগ্রামের   চিরন্তন   উৎস’   হিসেবে   আখ্যায়িত   করে   বলেন,   “পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষাই একমাত্র ভাষা, যার জন্য প্রাণ বিসর্জনের নজির রয়েছে এবং যে ভাষা   আন্তর্জাতিক   মাতৃভাষা   হিসেবে   স্বীকৃতি   পেয়েছে।   তিনি   আরও   বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায় দীর্ঘদিনের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।



ফেসবুকে আমরা