June 15, 2026, 5:57 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

দেশের তারুণ্যকে সোনালি ইতিহাস শিখাতে হবে – ডা.মাজহার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনটিএফ এর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।  গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (বিএনটিএফ) এর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারী দুপুরে গাজীপুর বিএম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনটিএফ এর উপদেষ্টা ডা. মাজহারুল আলম। সভাপতিত্ব করেন বিএনটিএফ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা ও এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ফোরাম নেতা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক আশরাফুল ইসলাম মন্ডল, জিয়া পরিষদ নেতা মাফিকুর রহমান সেলিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহার বলেন, ভাষা আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব একদিকে আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, অপরদিকে সীমান্তের ওপারের থেকে আমাদের জাতীয় পার্থক্য নির্ণয় করেছে। মাওলানা আকরাম খাঁ, ড.মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আবুল কাশেম প্রমুখ স্মরণীয় ব্যক্তির ভূমিকার বর্ণনা দিয়ে ডা.মাজহার বাংলাদেশের ছাত্র -তরুণ -যুবকদেরকে গৌরবময় ইতিহাসের সন্ধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তরুনদের ইতিহাস সচেতন করা জরুরী। আজকাল জাতীয় গৌরবময় অতীত পাঠ না জেনেও রাজনীতি করা যায়। তরুনদের সোনালি ইতিহাস শিখাতে হবে।



ফেসবুকে আমরা