October 29, 2026, 12:36 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আস্থার প্রতীক আলহাজ্ব আবু তাহের মুসুল্লীকে দেখতে চান সর্বস্তরের মানুষ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা আলহাজ্ব আবু তাহের মুসুল্লীকে প্রার্থী হিসেবে দেখতে চান গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি আস্থা ও প্রত্যাশার কথা প্রকাশ করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব আবু তাহের মুসুল্লী সবসময় কর্মীবান্ধব ও জনস্বার্থে নিবেদিত একজন নেতা হিসেবে পরিচিত। সাবেক ব্যাচ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখেছেন বলে জানান স্থানীয়রা। বর্তমানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তিনি দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং কঠিন সময়েও মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক সংকটময় মুহূর্তগুলোতে আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর সক্রিয় উপস্থিতি ও সাহসী নেতৃত্ব দলকে ঐক্যবদ্ধ রেখেছে। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও মানুষের সঙ্গে সহজ যোগাযোগ তাঁকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একজন প্রবীণ স্থানীয় নাগরিক বলেন, “আলহাজ্ব আবু তাহের মুসুল্লী শুধু নেতা নন, তিনি মানুষের সুখ-দুঃখের সাথী। তাঁর নেতৃত্বে গাজীপুর সদর উপজেলায় সুশাসন ও জনকল্যাণমূলক কাজ আরও বেগবান হবে। আরেকজন তরুণ রাজনৈতিক কর্মী জানান, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মাঠের মানুষ বোঝেন—আবু তাহের মুসুল্লী ঠিক সেই মানুষটি। এলাকাবাসীর প্রত্যাশা, আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর নেতৃত্বে গাজীপুর সদর উপজেলায় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান তৃণমূল থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। তাদের দৃঢ় বিশ্বাস, আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর হাত ধরেই গাজীপুর সদর উপজেলা একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত জনপদে রূপ নিতে পারে



ফেসবুকে আমরা