মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলার সদর উপজেলার চরডোমসার এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা ব্রিক্স নামক একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন শরীয়তপুর-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইটভাটাটিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১)(খ) ধারায় ১,২৫,০০০/- (এক লাখ পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ শরীয়তপুর সক্রিয় ভূমিকা পালন করে। জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে