June 15, 2026, 4:23 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

ইন্দ্রপুর বাজারে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, জনতার হাতে ধরা পড়ল সালাম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সাফারি পার্ক এলাকার  ইন্দ্রপুর বাজারে জনতার হাতে এক মাদক ব্যবসায়ী আটক হওয়ার ঘটনা ঘটেছে। আটককৃত ব্যক্তির নাম সালাম (৩৫)। তিনি নুরু মিয়ার পুত্র এবং পিরুজালী মন্ডলবাড়ীর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং) দুপুরের দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় সালামের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনগণ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সালাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। অবশেষে জনতার সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত সালামকে উদ্ধারকৃত ইয়াবাসহ হেফাজতে নেন। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকার যুবসমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসায়ীরা। আজ জনতা এক হয়ে এর প্রতিবাদ করেছে। আরেক ব্যবসায়ী জানান, ইন্দ্রপুর বাজারে মাদকের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছিল। আজকের এই ঘটনায় আমরা স্বস্তি পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন



ফেসবুকে আমরা