পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি প্রয়োজন যা এই সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে। তীক্ষ্ণ ভাবনা ও চেতনা থেকেই জিয়া সরকার সর্বপ্রথম খাল খনন কর্মসূচি ঘোষণা করেছিলেন। সোমবার ২ মার্চ দুপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জেলার শ্রীপুর উপজেলার চৌক্কার খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই খাল খনন কর্মসূচি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর জীবদ্দশায় তীক্ষ্ণ দৃষ্টি চিন্তা থেকে কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি চিন্তা করেছিলেন, খাল খনন কর্মসূচি জনগণ কি কি সুবিধা নিতে পারে এবং দিতে পারে। তিনি আরো বলেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচিতে এসেছিলেন। স্বেচ্ছাসেবার মাধ্যমে সবাইকে একত্রিত করে কোদাল হাতে নিজে খাল খনন করেছিলেন। এই খালটা খনন করা হলে এলাকার লোকজন উপকৃত হবে। খালের দুই পাড়ে গাছ থাকবে। খালে পানি থাকবে, মাছ থাকবে, মাছের চাষ হবে। সেচ সুবিধার সৃষ্টি হবে, ফসলের উতপাদন বৃদ্ধি পাবে। মাছের বাজারসহ বাজার যাতে স্থিতিশীল থাকে এই সব চিন্তা থেকেই তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন । সারা বাংলাদেশে হাজার হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, দীর্ঘ দিন আমরা খাল খনন কর্মসূচি থেকে বিরত ছিলাম, বিভিন্ন সরকার ছিলো বলে বঞ্চিত ছিলাম । যার কারণে আজকে সারা দেশে প্রচুর জলাবদ্ধতা এবং খালে এতো বর্জ্যের কারণে পানির প্রবাহ থাকে না। তিনি আরো বলেন, খাল খনন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। এক সপ্তাহের মাঝে আমরা কাজে নেমে পড়েছি। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, গাজীপুর-৩ সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, শ্রীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মোতালেব ,শ্রীপুর পৌর বিএনপি আহবায়ক হুমায়ুন কবির সরকার প্রমুখ বক্তব্য রাখেন।