October 29, 2026, 12:36 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গ্রামে খোশগল্পে কাটালেন গাজীপুর ৪ আসনের এমপি , ছিলো না কোন প্রটোকল

হাবিবুর রহমান গাজীপুর

সংসদ নির্বাচনে জয়লাভ করে গাজীপুর- ৪ সংসদীয় আসনের এমপি সালাউদ্দিন আইয়ুবী ঘুরে বেড়াচ্ছেন কাপাসিয়া উপজেলার গ্রামে গ্রামে। তিনি নিচ্ছেন স্থানীয় যুবক, বৃদ্ধ, নারীদের নানান খোঁজখবর। সোমবার ২ মার্চ তিনি ঘুরে বেড়ান কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন এলাকা। স্থানীয় লোকজন তাকে বরণ করে নেন মুগ্ধ চিত্তে। খোলা আকাশের নিচে আলাপ করেন নানান বিষয় নিয়ে। ছিলনা কোন প্রটোকল। খবর নিলেন এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা, মাদকের ছড়াছড়ি আছে কিনা এবং শান্তিতে আছে কিনা এলাকার লোকজন। রহিম, জালাল উদ্দিন, খাইরুল , মালেক, মনজুরুল শরিফ শিকদার, নুরুল আমিন সিকদার, আসাদুল্লাহ মাসুম, হাবিবুর রহমান সহ-বৃদ্ধ অনেকেই তার সাথে খোলামেলা আলাপ করলেন। খুশি হলেন সবাই। স্থানীয় সংসদ সদস্যকে পেয়ে তারা খোলামেলা কোলাকুলি  করলেন। একজন সংসদ সদস্যের সাথে তাদের এমন আলাপের সুযোগ কোনদিন হয়নি বলেও মন্তব্য করলেন উপস্থিত লোকজন। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষাসেবা , চিকিৎসা সেবায় যথাযথ ভূমিকা পালন করা সহ সকল কাজে আত্মনিয়োগ করবেন বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। প্রটোকল ছাড়াই এলাকায় এলাকায় ঘুরে বেড়ানো একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা বলে জানান এলাকার লোকজন। ওই সময় এমপি সালাউদ্দিন আইয়ুবী বলেন, জনপ্রতিনিধির সাথে জনগণের সম্পৃক্ততার  খুব প্রয়োজন। আমি কাপাশিয়ার জণগনের শান্তিময় জীবন চাই। সুখে দুখে তাদের পাশে থাকতে চাই।



ফেসবুকে আমরা