October 29, 2026, 12:01 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে বিদ্যালয় ভবন ও সড়ক উদ্বোধন, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি অধ্যাপক, ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে নতুন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।সোমবার (৯ মার্চ) তিনি পিরুজালী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। একই দিনে পিরুজালী আকন্দপাড়া থেকে সরকারপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির উদ্বোধনও করেন তিনি। পরে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার সামগ্রিক উন্নয়নের প্রধান ভিত্তি। বর্তমান সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি এলাকায় স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “ঈদ হচ্ছে আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসুল্লী, মোঃ নাজিম বেপারী, ডি. এম. আজহারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান বেপারী এবং গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, নতুন বিদ্যালয় ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবে। পাশাপাশি নতুন সড়কটি চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন



ফেসবুকে আমরা