October 29, 2026, 12:01 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

কালিয়াকৈরে সংসদ সদস্য মুজিবুর রহমান সংবর্ধিত

হাবিবুর রহমান গাজীপুর
Oplus_16908288

সোমবার ( ৯ মার্চ )জেলার  কালিয়াকৈরে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মৌচাক ইউনিয়ন বিএনপি ইউনিট মাঝুখান উচ্চ বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করে। মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল  আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির খান। সংবর্ধিত সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, জনগণের ভালোবাসা পেয়ে বিএনপি সরকার গঠন করতে পেরেছে।  জনগণকে ভালোবেসে যথেষ্ট উন্নয়ন করে ভালোবাসার প্রতিদান দিতে হবে। সুন্দর রাষ্ট্র গঠনে বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এ সরকারের অবস্থান কঠোর। অনুষ্ঠানের প্রধান অতিথি সাইয়েদুল আলম বাবুল বলেন, স্বনির্ভর ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে এ সরকার কাজ করে যাচ্ছে।



ফেসবুকে আমরা