June 15, 2026, 4:22 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

জীবনের এক অবিস্মরণীয় অনুভূতির মুহূর্তে দাঁড়িয়ে গাজীপুর ৩ এমপি

হাবিবুর রহমান গাজীপুর

জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে প্রথম উপস্থিতি কতই না দায়িত্বের, কতোইনা আনন্দের। সংসদে কাটানো সময়টা রচনা করবে সুখ ও স্মৃতির। আপন ভাবনা থেকে তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন কিছু কথা। তিনি গাজীপুর ৩ সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ফেসবুক থেকে হুবহু তুলে ধরা হলো তার কথামালা তথ্যদৃষ্টির মাধ্যমে :আগামীকাল আমি প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন কর্মী ও গাজীপুর–০৩ আসনের মানুষের ভালোবাসায় নির্বাচিত একজন সংসদ সদস্য হিসেবে। এই মুহূর্তে বারবার মনে পড়ছে সেই অসংখ্য মানুষের মুখ, যারা বিশ্বাস রেখেছেন আমার উপর। গাজীপুর–০৩ এর প্রিয় জনগণ, আপনাদের প্রতিটি ভোট, প্রতিটি দোয়া, প্রতিটি আশীর্বাদই আমাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। এই অর্জন আমার একার নয়—এটি আপনাদের, এটি আমাদের সবার। আমার প্রিয় নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। দিনের পর দিন, রাতের পর রাত আপনারা যে ত্যাগ, শ্রম ও ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন—তা কোনোদিন ভোলার নয়। আপনাদের সেই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পতাকা হৃদয়ে ধারণ করে আমি প্রতিজ্ঞা করছি—গাজীপুর–০৩ এর মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও স্বপ্নের কথা জাতীয় সংসদের মঞ্চে সাহসের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ।আমি সবার কাছে দোয়া চাই—যেন আমি আপনাদের ভালোবাসার মর্যাদা রাখতে পারি, এবং সততা, সাহস ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করে যেতে পারি।গাজীপুর–০৩ এর মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনাদের বিশ্বাসই আমার পথচলার প্রেরণা। মানুষের জন্য, মানুষের পাশে—এই অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।



ফেসবুকে আমরা