June 15, 2026, 2:58 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের মুসুল্লী দেশবাসীসহ গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে কামনা করেন তিনি। তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি মহৎ উপলক্ষ। এই দিনে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আলহাজ্ব আবু তাহের মুসুল্লী বলেন, “আমি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ঈদুল ফিতরের পবিত্রতা আমাদের সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এবং দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন



ফেসবুকে আমরা