April 23, 2026, 3:13 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ঈদুল ফিতর উপলক্ষে জয়নাল আবেদীন রিজভীর শুভেচ্ছা ও দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলার সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে শেখায় এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সবাই মিলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। জয়নাল আবেদীন রিজভী দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নসহ জেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা