পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আসে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব, সকল মানুষের মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি মহৎ উপলক্ষ। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। মোঃ আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—দেশে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফিরে আসুক এবং সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদের আনন্দ নিরাপদ ও আনন্দঘনভাবে উদযাপনের আহ্বান জানান