পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ডা. মাজহারুল আলম (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে নিয়ে আসে আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনন্য বার্তা। ঈদের এই আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ডা. মাজহারুল আলম বলেন, ঈদুল ফিতর শুধু উৎসবের দিন নয়; এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। এই দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব মানুষ সেই আনন্দে সামিল হতে পারে। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও ঐক্যের বিকল্প নেই। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঈদের শিক্ষা আমাদের নতুন করে অনুপ্রাণিত করুক। গাজীপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে সবাই যেন পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করে এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে ঈদ মোবারক।