পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এবং ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক মুসুল্লী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদের সমাজে মানবিকতা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হওয়া উচিত আমাদের সবার দায়িত্ব।আয়নাল হক মুসুল্লী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক