পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মাফিকুর রহমান সেলিম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি। ঈদের এই পবিত্র দিনে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই, দেশ ও মানুষের কল্যাণে কাজ করি এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।মোঃ মাফিকুর রহমান সেলিম সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—ধনী-গরিব, দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনে আসুক শান্তি ও কল্যাণ। শেষে তিনি গাজীপুরসহ দেশের সর্বস্তরের জনগণকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক