June 15, 2026, 1:15 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

হোতাপাড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল, ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া রাজারের স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর সদর উপজেলা বিএনপি এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিজভী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা। তিনি বলেন, এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন মোল্লা ও সাধারণ সম্পাদক ফারুক ভুইয়া, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোমিন আকন্দ, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল আহমেদ এবং সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ রাব্বি, জাহাঙ্গীর আলম গাজীপুর উপজেলা জাসাস এর সদস্য সচিব। অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়



ফেসবুকে আমরা