October 29, 2026, 11:03 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

ঈদুল ফিতরের আনন্দে ঐক্য ও মানবতার বার্তা দিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রাব্বি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রাব্বি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে খুশি, শান্তি ও নতুন সম্ভাবনার বার্তা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের চারপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করি।তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে নানামুখী বিভাজন ও সংকট বিদ্যমান। এই পরিস্থিতিতে ঈদের শিক্ষা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি—সেটিই হোক এবারের ঈদের অঙ্গীকার। মোঃ রাব্বি যুব সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের ভূমিকা অপরিসীম। তাই যুব সমাজকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, “ঈদ আমাদেরকে ক্ষমা, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মূল্যবোধকে ধারণ করে আমরা যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারি, তবে একটি সুন্দর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়া সম্ভব। শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, সকলের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে, আবারও সবাই কে ঈদ  মোবারকবাদ জানাই।



ফেসবুকে আমরা