October 29, 2026, 10:55 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান: ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ। এই মহান দিনে আমি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু আজও সেই লক্ষ্য পূরণে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। তাই স্বাধীনতা দিবস আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন—দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডা. মাজহারুল আলম দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি রক্ষা করারও দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সকল বিভেদ ভুলে জাতীয় স্বার্থে কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণেই আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। পরিশেষে তিনি মহান স্বাধীনতা দিবসে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানান



ফেসবুকে আমরা