June 15, 2026, 1:29 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে হাম আক্রান্ত শিশুদের পাশে ডা.মাজহার

গাজীপুর প্রতিনিধি

বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এর পরামর্শে  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম  গাজীপুরে হাম আক্রান্ত শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সরেজমিনে  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তারিখঃ ১/৪/২০২৬ খ্রীঃ হাম আক্রান্ত ভর্তি শিশুদের দশতলার ওয়ার্ডে আইসোলেশনে রাখা আছে। সেখানে কর্মরত চিকিৎসকগণ এবং স্টাফদের সাথে কথা বলে জানা যায়, আজ ২৭ জন শিশু ভর্তি আছে। বেশির ভাগের বয়স ২ বছরের কম। গতকাল ভর্তি ছিল ২৫ জন। তবে, আউটডোরে প্রতিদিন গড়ে ১৫ জন করে হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। এবং প্রতিদিন রুগীর সংখ্যা বাড়ছে। ২১টা স্যাম্পল আই.আর.ডি.সি -তে পাঠানো হয়েছে। বাচ্চাদের প্রয়োজনে অক্সিজেন দেয়া যায়।  কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার কোনো ব্যবস্থা নেই।  গতকাল একজনকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। এখনো দুতিন জনের অবস্থা এমন, যে কোনো সময় ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে। এমতাবস্থায় দায়িত্বে রত ডাক্তারগণ অসহায়ত্ব প্রকাশ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেড় বছর শিশুদের হামের টীকা প্রদান না করা– এবারের এমন হাম প্রাদুর্ভাবের একটি বড় কারন বলে ডাক্তারগণ জানান। অতঃপর তিনি সরেজমিনে  রোগীদের দেখেন এবং অভিভাবক মা-দের সাথে কথা বলেন। প্রতি বিছানায় ২/৩ জন করে শিশু ভর্তি দেখতে পান। তাদেরকে আশ্বস্ত করেন। এবং বিএনপির উচ্চ পর্যায়ের নজরদারির বিষয়ে অবহিত করেন। এসময় তার সাথে জেলা ড্যাবের সদস্যসচিব সিনিয়র কনসালট্যান্ট ডা.খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা.শাহজাহান সিরাজ, সহযোগী অধ্যাপক ডা.খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এনামূল হক, হাসপাতালের আরপি ডা. কামরুল করিম,  নার্সেস এসোসিয়েশন এর সভাপতি ও সাধারন সম্পাদক, হাসপাতাল কর্মচারী ইউনিয়নের ফার্মাসিস্ট আতাউর রহমান, টেকনোলজিস্ট রফিকুল ইসলাম মিরাজসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের সাথে ভেন্টিলেটরসহ, আই সি ইউর যাবতীয় প্রয়োজনীয়তার ওপর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন



ফেসবুকে আমরা