বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ-কষ্ট ভুলে নতুন আশায়, নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় বাংলা নববর্ষ। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত জরুরি। আসুন, নববর্ষের এই শুভক্ষণে আমরা সকল বিভেদ ভুলে একসাথে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করি। ডা. মাজহারুল আলম দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নববর্ষ আমাদের সেই শক্তি ও সাহস যোগাবে—এই প্রত্যাশা করি।