গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল মো: নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর কালিয়াকৈর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, সংসদ সদস্য, গাজীপুর-০১ নির্বাচনি আসন। ওই সময় কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলব্রীজ হতে সুরিচালা ও মকসবিল হতে তুরাগ নদী পর্যন্ত এবং ফুলবাড়িয়ায় গোয়ালিয়া নদী হতে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়।