June 2, 2026, 7:26 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীত্বের আলোচনায় সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম সোহাগ, রাজপথের সাহসী সৈনিককে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

ঢাকা প্রতিনিধি

দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীসভায় নতুন মুখ হিসেবে আলোচনায় উঠে এসেছে সাবেক ছাত্রনেতা ও তারেক জিয়া পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগের নাম। রাজনৈতিক অঙ্গনজুড়ে ইতোমধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতাকে ঘিরে নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা আমিনুল ইসলাম সোহাগ বিগত দিনে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন দুঃসময়ে রাজপথে সাহসী অবস্থান নেওয়ার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বকে মূল্যায়ন এবং আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার চিন্তা থেকেই তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এ বিষয়ে নেতাকর্মীরা বলেন, যারা রাজপথে নির্যাতন-নিপীড়নের মধ্যেও আন্দোলনের পতাকা ধরে রেখেছেন, রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ সময়ের দাবি। আমিনুল ইসলাম সোহাগ সেই সাহসী নেতৃত্বের প্রতীক। আরেক নেতা বলেন,
কেবল পদ নয়, আন্দোলনের ত্যাগ ও সাহসের স্বীকৃতি হিসেবেই আমরা সোহাগ ভাইয়ের সম্ভাব্য মন্ত্রীত্বকে দেখছি। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, টেকনোক্র্যাট কোটায় যদি নতুন চমক আসে, তাহলে তরুণ ও আন্দোলনকেন্দ্রিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করতে পারেন আমিনুল ইসলাম সোহাগ। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, রাজনীতিতে কেবল তাত্ত্বিক নেতৃত্ব নয়, মাঠের পরীক্ষিত ও সাহসী নেতৃত্বকেও সামনে আনার সময় এসেছে। আর সেই আলোচনায় আমিনুল ইসলাম সোহাগের নাম উচ্চারিত হওয়া বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে



ফেসবুকে আমরা