August 13, 2026, 4:53 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে — ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে গাজীপুরে জাতীয়তাবাদী নার্সদের সংগঠন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নার্সদের অধিকার, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নার্সদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ভোটের কালি মোছার আগেই বিএনপি গণমুখী কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে শুরু করেছে। অচিরেই বাংলাদেশ উন্নয়নের দেখা পাবে, ইনশাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাব কেন্দ্রীয় সভাপতি বিলকিস জাহান, গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম এবং উপপরিচালক ডা. আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাব নেতৃবৃন্দ নাজমা আক্তার, মরিয়ম বেগম ও নাজমুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও মানবিক ও সেবামুখী করতে নার্সদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা জরুরি। নার্সদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আরতী মিস্ত্রি এবং সঞ্চালনা করেন ব্রাদার সাইফুল।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সরা অংশ নেন। অনুষ্ঠানে নার্সদের পেশাগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়নে নার্সদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।



ফেসবুকে আমরা