June 15, 2026, 9:20 am
শিরোনাম:
গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি

আদর্শ আর মানবিকতায় অনন্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব — ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

রাজনীতি যখন অনেক সময় ব্যক্তিস্বার্থ আর ক্ষমতার হিসাব-নিকাশে সীমাবদ্ধ হয়ে পড়ে, ঠিক তখনই কিছু মানুষ তাদের সততা, আদর্শ ও মানবিক গুণাবলির মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নেন।তেমনই একজন ব্যক্তিত্ব বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং একজন মানবিক মানুষ, সমাজসেবক এবং আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থেকে তিনি যে আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে ব্যাপকভাবে। রাজনীতিকে তিনি কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখেননি; বরং মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের একটি মাধ্যম হিসেবেই গ্রহণ করেছেন। তাঁর বক্তব্য, আচরণ ও কর্মধারায় বারবার ফুটে ওঠে দেশপ্রেম, সততা ও গণমানুষের প্রতি গভীর ভালোবাসা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভাষ্য, ডা. মাজহারুল আলম একজন বিনয়ী ও সৎ মনের মানুষ।দলীয় নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। কবিতার ছোঁয়ায় ডা. মাজহারুল আলম মানুষের হৃদয়ে যিনি রাখেন ভালোবাসার আলো, আদর্শের পথ বেয়ে চলেন নির্ভীক ভালো, রাজনীতির মঞ্চে তিনি সততার উচ্চারণ,
ডা. মাজহারুল আলম — মানবতার এক অনন্য প্রেরণ।
ক্ষমতার মোহ নয়, মানুষের কল্যাণ যার ধ্যান, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই যেন তাঁর প্রাণ, নম্রতা আর সততায় গড়া যার পথচলা, তাঁর মতো নেতৃত্বেই বদলাবে বাংলার ভবিষ্যৎ ভুবনখানা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রজন্মের জন্য আদর্শিক ও মানবিক রাজনীতির একটি ইতিবাচক উদাহরণ হতে পারেন ডা. মাজহারুল আলম। তাঁর মতো নেতৃত্ব সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন অনেকে।



ফেসবুকে আমরা