October 29, 2026, 12:41 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

রাজধানীতে ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুদের বর্ণাঢ্য ফল উৎসব

হাবিবুর রহমান গাজীপুর

বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড এসএসসি-১৯৮৬ বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য ফল উৎসব। গুলশান বাড্ডা লিঙ্ক রোডের রিদম ইন্টেরিয়রে শুক্রবার এই উৎসব হয়। হাসি-আনন্দ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিক মিলনমেলায় উৎসবটি পরিণত হয় এক ব্যতিক্রমী আয়োজনে। অনুষ্ঠানে ইউনাইটেড এসএসসি-১৯৮৬ ব্যাচের শতাধিক বন্ধু এতে অংশ নেন। বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমি ফলে সাজানো উৎসবস্থল প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। ফল উপভোগের পাশাপাশি চলে প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়। আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড সকল বন্ধু আয়োজক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মাহফুজার রহমান রুবেল । মনোমুগ্ধকর নৃত্য, সুরেলা ছন্দময় গান পরিবেশন করে মুগ্ধতা ছড়ায় বন্ধু রা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পারভেজ রিয়ন ও পারভিন আহমেদ, যাদের প্রাণবন্ত উপস্থাপনায় শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। আয়োজকরা বলেন, ব্যস্ত জীবনের ফাঁকে বন্ধুদের একত্রিত করে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তাও দেওয়া হয়। অংশগ্রহণকারী গাজীপুরের বাদল জানান, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক সদস্য ওয়াহিদুল ইসলাম। শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় রাফেল ড্র ও পুরস্কার প্রদান।



ফেসবুকে আমরা