October 29, 2026, 12:43 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

হাবিবুর রহমান গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শিক্ষক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আরেফিন কাওসারও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম শপথ গ্রহণ করেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক আকারামুল হক, প্রচার সম্পাদক হিসেবে প্রভাষক মো. সাকিব সালিম এবং মহিলা সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম শপথ নেন। কমিটির সদস্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সভাপতি অধ্যাপক ডা. মোঃ সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. মাহফুজ আলম শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, পেশাগত উৎকর্ষ এবং শিক্ষকদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা