October 29, 2026, 12:42 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

ডুয়েটে গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিক সহযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাবিবুর রহমান

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব (ডুয়েট সিআরসি)-এর যৌথ উদ্যোগে “Research Excellence, International Collaboration and Higher Education: Pathways to Global Opportunities শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাউসার, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর ও রিসার্চ সেন্টার ফর ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ডুয়েট সিআরসি-এর সভাপতি হাসানুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী ও গবেষকদের সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক, যৌথ গবেষণা প্রকল্প এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণে ডুয়েট কাজ করে যাচ্ছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাউসার বলেন, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণার সুযোগ কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অধ্যাপক ড. সাইদুর রহমানের অভিজ্ঞতা শিক্ষার্থী ও গবেষকদের জন্য অত্যন্ত মূল্যবান হবে। মূল প্রবন্ধে অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণায় উৎকর্ষ অর্জনে আন্তর্জাতিক নেটওয়ার্কিং, যৌথ গবেষণা এবং বৈশ্বিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



ফেসবুকে আমরা