October 29, 2026, 12:05 pm
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

খানাখন্দে থমকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, বেহাল উপজেলা সড়কে দুর্ভোগে চার উপজেলার মানুষ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অন্তত ১৩ কিলোমিটার অংশজুড়ে অসংখ্য খানাখন্দ ও জলাবদ্ধতায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এমসি বাজার, নয়নপুর, জৈনা বাজার ও মাওনা পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় বর্ষার পানি জমে কোথায় গর্ত আর কোথায় স্বাভাবিক সড়ক তা বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেল ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে, বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা। একই সঙ্গে মাওনার সলিং মোড়-আনন্দবাজার চার কিলোমিটার সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় শ্রীপুরসহ টাঙ্গাইলের সখীপুর এবং ময়মনসিংহের ভালুকা ও কাচিনা এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিবেদন সোমবার (১৩ জুলাই) শেষ রাতের ভারী বৃষ্টির পর মহাসড়কের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।সরেজমিনে দেখা যায়, শ্রীপুরের জৈনা বাজার থেকে তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে নিচের ইটের সুরকি বেরিয়ে এসেছে। যানবাহন চলাচলের সময় গর্তে জমা পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ছে। বিশেষ করে এমসি বাজার মোড়ে বড় বড় গর্ত এড়িয়ে যানবাহন চলাচল করায় দুই পাশে দীর্ঘ যানজট লেগেই থাকছে।এমসি বাজার শিশু পল্লী রোডের মোড়ে গর্তের মধ্যে সাদা মাটির স্তূপ ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এতে চলাচলের দুর্ভোগ আরও বেড়েছে। এমসি বাজার বাসস্ট্যান্ডে ইমাম পরিবহনের চালক সালাম বলেন, ‘সড়ক ভাঙাচোরা থাকায় গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা বিরক্ত হন, আমাদের সঙ্গে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হয়।’ পিকআপচালক শাকিলের ভাষ্য, ‘এক ঘণ্টার পথ কখনো তিন ঘণ্টা লাগছে। তেলের খরচ বাড়ছে, গাড়িরও ক্ষতি হচ্ছে। মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘খানাখন্দের কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে মেরামতের কাজ চলছে। গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশ বেড়েছে। ছোট ছোট গর্ত মেরামতের কাজ চলমান রয়েছে এবং জরুরি স্থানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের স্থায়ী সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে দুই ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে টেকসই পুনর্নির্মাণ শুরু হবে।অন্যদিকে, মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক দুই বছর ধরে খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় বেহাল। প্রতিদিন এই পথে স্কুল-কলেজের শিক্ষার্থী, পোশাক কারখানার শ্রমিক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন। সামান্য বৃষ্টিতেই পানি জমে গর্ত ঢেকে যাওয়ায় অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।স্থানীয় স্কুলশিক্ষক সাব্বির হোসেন বলেন, ‘এটি শুধু একটি রাস্তা নয়, চার উপজেলার মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত। দ্রুত স্থায়ী সংস্কার দরকার।’ কপাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলীও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অটোরিকশাচালক শাজাহান বলেন, ‘রাস্তার কারণে সপ্তাহে দুইবার গাড়ি গ্যারেজে নিতে হয়। বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা অসন্তুষ্ট হন। শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, বাজেট সংকটের কারণে এখনো সংস্কারকাজ শুরু করা যায়নি। তবে এলজিইডির জিওভি মেইনটেন্যান্স প্রকল্পে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে; বরাদ্দ মিললে দ্রুত কাজ শুরু হবে



ফেসবুকে আমরা