October 29, 2026, 11:55 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

গাজীপুরে ৬০ শতাংশ বনভূমি উদ্ধার, মনিপুর বেগমপুরে শুরু মিশ্র প্রজাতির বনায়ন

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিটের মনিপুর বেগমপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ শতাংশ বন বিভাগের জমি উদ্ধার করে সেখানে মিশ্র প্রজাতির চারা রোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। বুধবার (১৫ জুলাই) পরিচালিত এ অভিযানে বন বিভাগের কর্মকর্তারা আরএস ১১৪০ দাগভুক্ত সরকারি বনভূমি দখলমুক্ত করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার হওয়া জমিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে চারদিকে বাউন্ডারি নির্মাণের মাধ্যমে ব্যক্তি মালিকানার মতো ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নজরে এলে নকশা ও ভূমি রেকর্ড যাচাই করে জমিটি বন বিভাগের বলে নিশ্চিত হয় মনিপুর বিট কর্তৃপক্ষ। পরে বিট কর্মকর্তা ও বনরক্ষীদের সমন্বয়ে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয় জমিটি এবং সঙ্গে সঙ্গেই সেখানে বনায়ন কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়ে মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, নকশা ও রেকর্ড যাচাই করে নিশ্চিত হই যে জায়গাটি বন বিভাগের।সেখানে অবৈধভাবে বাউন্ডারি দিয়ে সরকারি বনভূমি দখল করে রাখা হয়েছিল। পরে আমার স্টাফদের নিয়ে অভিযান পরিচালনা করে জমিটি উদ্ধার করি। বর্তমানে উদ্ধার হওয়া জমিতে মিশ্র প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। বন বিভাগের জমি রক্ষা এবং দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, বনভূমি দখলমুক্ত করে নিয়মিত বনায়ন কার্যক্রম পরিচালনা করলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া জমি নিয়মিত তদারকিরও দাবি জানান। বন বিভাগ জানিয়েছে, সরকারি বনভূমি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং উদ্ধার হওয়া জমিতে ধারাবাহিকভাবে বনায়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে



ফেসবুকে আমরা