October 29, 2026, 10:58 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

বিদেশে পাঠানোর টাকার বিরোধে যুবকের ওপর হামলা ও হত্যাচেষ্টায় কাপাসিয়া থানায় অভিযোগ

হাবিবুর রহমান গাজীপুর

বিদেশে পাঠানোর জন্য দেওয়া টাকা নিয়ে বিরোধের জেরে কাপাসিয়ায় এক যুবকের ওপর হামলা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মো. মিলন মিয়া। লিখিত অভিযোগে মো. মিলন মিয়া জানান, তার বড় ছেলে পারভেজ হৃদয় প্রায় ৮–৯ মাস আগে নরসিংদী সদরের বাসিন্দা মো. সুমন মিয়ার মাধ্যমে রোমানিয়ায় যান। বিদেশে পাঠানোর বাবদ সুমন মিয়ার কাছে এখনও ৮০ হাজার টাকা পাওনা রয়েছে। বর্তমানে সুমন মিয়া বিদেশে অবস্থান করায় অপর অভিযুক্তরা প্রায়ই তাদের বাড়িতে এসে টাকা দাবি করতেন। পাওনাদার ছাড়া অন্য কাউকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ১৪ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে মিলন মিয়ার ছেলে মেহেদী হাসান মোটরসাইকেলে করে রানীগঞ্জ বাজারে যাওয়ার পথে রানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও কাঠের লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে জোরপূর্বক তার মোটরসাইকেল নিয়ে অন্যত্র সরিয়ে রাখে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। মেহেদী হাসানের চিৎকার শুনে তার মামা আবু কালাম, জাকির হোসেন এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায়। যাওয়ার সময় তারা সুযোগ পেলে ভুক্তভোগী পরিবারকে হত্যা ও গুরুতর জখম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর মো. মিলন মিয়া বিষয়টি আত্মীয়-স্বজনকে অবহিত করে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে



ফেসবুকে আমরা