October 29, 2026, 7:09 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: ১,২৮৭ মৃত্যু, নিখোঁজ ৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। ২৬ আগস্ট ভোতে কোশি নদীর ভয়াবহ বন্যার পর দেশটির রসুয়া, নুয়াকোট, ধাদিংসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে।এখনো চলছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান।নেপাল সরকারের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১ হাজার ২৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ৮৩ জন, যাদের মধ্যে প্রায় ৬০০ জন বিদেশি নাগরিক। এ ছাড়া ১৩ হাজার ৯৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যার পানির তোড়ে ঘরবাড়ি, সড়ক, সেতু, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশটির অবকাঠামো ও বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন নেপালি রুপি, যা প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। তবে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযানে মিলেছে আশার খবর। ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে নয় দিন আটকে থাকার পর দুই কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধার ঘিরে স্বজন ও উদ্ধারকারীদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নেপাল সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দলও অভিযানে সহযোগিতা করছে। ভারত ইতোমধ্যে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে। এদিকে বন্যার ক্ষতিপূরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়লেও নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিসির খানাল ৪ সেপ্টেম্বর স্পষ্ট করেছেন, ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের কাছে নেপাল সরাসরি আর্থিক ক্ষতিপূরণ দাবি করেনি। নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজদের সন্ধান, মরদেহ শনাক্তকরণ, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো এবং ক্ষতিগ্রস্ত সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সংখ্যা ও ক্ষয়ক্ষতির হিসাব আরও পরিবর্তিত হতে পারে



ফেসবুকে আমরা