June 15, 2026, 2:01 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন।

গাজীপুর প্রতিনিধি।

  • দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গাজীপুর জেলার শ্রীপুরে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল এগরটায় সততা স্টোর উদ্বোধন করা হয়। শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো কাজ পৌছে দিচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে । সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও বহুদিন থেকে উন্নত বিশ্বে এই চর্চা হয়ে আসছে । যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমাদের উন্নত পরিচয় মানুষ জানবে।
  • । সভাপতির বক্তব্যে সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন সৎ কাজ করলে মানুষ মনে রাখে আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে । তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ।
    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু ছায়েম, চকপাড়া পুলিশ ফারির ইনচার্য উপ-পুলিশ পরিদর্শক মোঃ আয়ুবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মকবুল হোসেন, স্কুলের দাতা পরিবারের সদস্য গণ ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী
    সভা শেষে স্কুলের প্রাঙ্গণে সকলে মিলে সততা স্টোর উদ্বোধন করা হয়।



ফেসবুকে আমরা