গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করেছেন। শনিবার বিকেলে তিনি সদর উপজেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজারি ও ভক্তদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে আমরা বিশ্বাসী। পূজা উদযাপনকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে আমি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং থাকব। উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইজাদুর রহমান মিলন আরও বলেন, “আমার রাজনৈতিক জীবনে সর্বদা জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা ও দোয়া নিয়ে গাজীপুরকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।