April 21, 2026, 7:01 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ভালুকায় বনভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের হবি বাড়ী বিটের বনভূমিতে অবৈধভাবে নির্মিত একটি পাকা বাড়ি  উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) সকালে সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভালুকা ও উথুরা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে রাখা একটি পাকা বাড়ি  ভেঙে ফেলা হয়। একই সঙ্গে দখলকারীদের সতর্ক করা হয় ভবিষ্যতে যেন কেউ সরকারি বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ না করে। বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বন বিভাগের নিয়মিত নজরদারি ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা