October 29, 2026, 11:00 am
শিরোনাম:
গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা

পিরুজালী ইউনিয়নে বিএনপির সদস্য ফরম নবায়ন ও গণসংযোগে আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ফরম নবায়ন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (রবিবার ৬ অক্টোবর  ২০২৫)   পিরুজালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ কর্মসূচিতে অংশ নেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সাবেক সদর উপজেলার  সহ-সভাপতি, সাবেক পিরুজালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান আহ্বায়ক পদপ্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য মান্নান বেপারী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লাইজুদি, ২ নং ওয়ানডে সাবেক সভাপতি মজিবুর রহমানসহ ২ নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ। গণসংযোগ চলাকালে আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর ঐক্য ও আন্তরিক প্রচেষ্টাই আগামী দিনে বিজয় এনে দেবে। স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে ইউনিয়নের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে এবং সদস্য ফরম নবায়নের মাধ্যমে নতুন কর্মী অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপি আরও শক্ত ভিত্তি লাভ করছে।



ফেসবুকে আমরা